আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে ‘নজরুল সাহিত্যে ইসলামি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে নজরুল বর্ষের দ্বিতীয় আয়োজন হিসেবে ‘নজরুল সাহিত্যে ইসলামি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কাজল হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা ইমদাদুল্লাহ মুনশি। এরপর নজরুল সঙ্গীত পরিবেশন করেন মোঃ ইফতেখার হোসাইন মাহের ও ইসমাইল শিপন। অনুষ্ঠানের মূলপর্বে শিরোনামের বিষয়ের ওপর মনোমুগ্ধকর ও বিশ্লেষণী বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূল আলোচক ড. আবুল আসাদ নোমানী। তিনি বর্তমানে কুষ্টিয়া জেলার কুমারখালীর বাঁশগ্রাম কামিল মাদরাসায় সহকারী শিক্ষক (আরবি) হিসেবে নিয়োজিত আছেন। আরও বক্তব্য প্রদান করেন কবি ও কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপ্রধান শায়খ ইমদাদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক পিন্টু রহমান, প্রভাষক খাইরুল ইসলাম, নাদিউজ্জামান রিজভী, মুনশি মুহাম্মাদ আব্দুল্লাহ, শাহ হাফিজ উদ্দিন, সাইফুল্লাহ, মোঃ আব্দুল্লাহ আল রাতুল, মোঃ ইউনুস আলী মাস্টার, মোঃ মাহামুদুল হাসান, মোঃ আরাফাত রহমান, তামজীদ হাসান আবির, তাওহিদুজ্জামান, বেলায়েত হোসেন বিপু, কাজী রোহান, মোমিন, তাওহিদ খান, আশিক ইসলাম, মুন্না মাহদী, মোঃ সোহেল রানা ও আননাফি প্রমুখ।
আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারে ‘নজরুল সাহিত্যে ইসলামি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত



