জীবননগর অফিস
জীবননগর পাইলট হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১১ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। জীবননগর পাইলট হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এ সংবর্ধনার আয়োজন করে। পাইলট হাইস্কুলের অডিটোরিয়াম এ সকাল ১১ টায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জীবননগর পাইলট হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর আহবায়ক আমিন উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিকাইল হোসেন, জীবননগর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জিপিএ ৫ প্রাপ্ত ১১ জন কৃতি শিক্ষার্থী প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীরা যথাক্রমে মোঃ আব্দুল্লাহ, রিফাত তোহা, তানভীর আনজুম নোমানী, প্রোমায়ো মাশরুল্লাহ, নিজা উদ্দিন, শিহাব উদ্দিন, আবিদ হাসান, আব্দুল্লাহ আল নোমান, মাহফুজ হোসেন, নাইছুর রহমান ও স্বাধীন। সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া মো.আব্দুল্লাহ কে জীবননগর পাইলট হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদ এর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
জীবননগর পাইলট হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান



