চুয়াডাঙ্গায় ৫৩তম জাতীয় আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ের “৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) জনাব লুৎফুন নাহার।
প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মো: আনিসুর  রহমান।  সভায় ৫৩ তম জাতীয় অন্ত স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের ভেনু ও পরিচালনা উপ কমিটির সহ পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় সম্ভাব্য  বাজেট উপস্থাপন করা হয়। একই সাথে উপস্থিত কমিটির সকলের সামনে বিভিন্ন খেলার ফিকশ্চার প্রণয়ন করা হয়। জেলা প্রশাসক লুৎফন নাহার  প্রতিযোগিতার সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ  হোসেন সিদ্দিকী, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।