৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
৫৩তম জাতীয় আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি’র গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর  উপজেলা পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা শুরু হয়। “ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদের সঞ্চলায় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক এবং স্থানীয় ক্রীড়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মাঠ প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন ইভেন্ট (বালক-বালিকা কাবাডি হ্যান্ডবল, সাতাঁর ও দাবা ) সুন্দরভাবে পরিচালনার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের মেধা ও শারীরিক বিকাশে এই ধরনের জাতীয় স্তরের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রস্তুতিমূলক সভায় ৫৩ তম জাতীয় অন্ত স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের ভ্যেনু ও পরিচালনা উপ কমিটির সহ পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় সম্ভাব্য বাজেট উপস্থাপন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।