তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক আহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও দর্শনা থানা যুবদলের সদস্য কামাল উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক টোটন, গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হামিদুল ইসলাম, রিপন মেম্বার, কাছেদ মেম্বারসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নসভায় নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয় এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরে বিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।