তিতুদহ ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি (ঠডই) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চাল বিতরণকালে তিতুদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তসলিমুজ্জামান সাগর উপস্থিত থেকে উপকারভোগী নারীদের মাঝে চাল তুলে দেন। এ সময় ইউনিয়ন পরিষদের ৯নং  ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন, ৬নং ওয়ার্ডের মেম্বার রিপন মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভিডব্লিউবি কর্মসূচির আওতায় তিতুদহ ইউনিয়নের ১২০ জন নারী উপকারভোগী এ মাসের চাল পেয়েছেন। দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
চাল বিতরণকালে উপকারভোগীরা সরকারি এ সহায়তা নিয়মিতভাবে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সংসারের ব্যয় নির্বাহের ক্ষেত্রে ভিডব্লিউবি কর্মসূচির চাল তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।
এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তসলিমুজ্জামান সাগর বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যাতে প্রকৃত অসহায় ও দরিদ্র নারীরা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপকারভোগী নারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।