চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ১৯ আগস্ট

স্টাফ রিপোর্টার
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করে চুয়াডাঙ্গা জেলায় সেরা হওয়ার গৌরব অর্জন করেছে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা। জেলার এই শীর্ষস্থান ধরে রাখায় মাদ্রাসাটির কৃতী শিক্ষার্থীদের আগামী ১৯ আগষ্ট  সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে এ বছর মোট ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৩৮ জন শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে  ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) পাওয়ার গৌরব অর্জন করেছে। মাদ্রাসার সামগ্রিক পাসের হার ৮২.২২%, যা চুয়াডাঙ্গা জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বোচ্চ ও সেরা ফলাফল। মাদ্রাসার শিক্ষার্থীদের এ ফলাফলে আনন্দিত চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও শিক্ষকবৃন্দ।
কৃতী শিক্ষার্থীদের এই মেধা ও পরিশ্রমকে উদ্যাপন করতে আগামী ১৯ আগস্ট সকাল ১০টায় মাদ্রাসার হল রুমে  সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো: আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসার গভর্নিং বডির  সভাপতি মাহমুদুল হক পল্টু।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।