রাসায়নিক পদার্থ দিয়ে অপরিপক্ব কদবেল পাকানোয় বড় বাজারের ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজারে অপরিপক্ব কদবেল রাসায়নিক পদার্থ দিয়ে পাকানোর অভিযোগে মদিনা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার  দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে বড় বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে অবৈধভাবে অপরিপক্ব কদবেল রাসায়নিক পদার্থ দিয়ে পাকানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মো. বাবলু মন্ডলের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আরোপিত জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাওয়া রাসায়নিক পদার্থ ও অপরিপক্ব কদবেল জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।