অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন আটক মহেশপুর সীমান্ত থেকে মদ ও ভায়াগ্রা উদ্ধার

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে ভারতীয় মদ, ঔষধ ও ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪ টি অভিযান চালিয়ে অবৈধ পারাপারকারী ও মাদক উদ্ধার করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবি জানায়, গত শুক্রবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র  সীমান্ত পিলার-৬৮/৪-এস এর নিকট গয়েশপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে  আসামীবিহীন ৭৫৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে একই সীমান্ত থেকে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯০০ পিস ভারতীয় ঔষধ আটক করা হয়। আটককৃত ঔষধের  সিজার মূল্য-২ লাখ ৭০ হাজার টাকা।
এদিকে গতকাল শনিবার রাত ২ টার দিকে সামন্তা বিওপি’র  সীমান্ত পিলার-৫৬/এমপি নিকট  কচুয়ারপোতা গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৫০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
অপরদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৯-আর এর কাছে নেপা ইউনিয়নের অধীনস্থ মাইলবাড়িয়া গ্রামের মাঝিপাড়া মাঠে  নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে  টহল পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়।  এদের মধ্যে পুরুষ-১, নারী ২ এবং ১ জন শিশু রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।