আলমডাঙ্গায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আলমডাঙ্গা অফিস
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলমডাঙ্গায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু ও থানা বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের মানুষের পাশে থেকেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার রাজনৈতিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সাহস ও আপসহীন ভূমিকা বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তার রাজনৈতিক আদর্শ ধারণ করে বিএনপিকে আরও সুসংগঠিত করার পাশাপাশি দেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি শাফী। এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মীর উজ্জ্বল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।