আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাত বৃহস্পতিবার বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হুসাইন বলেন ওয়ার্ড সংগঠনকে আরও মজবুত ও গতিশীল করতে প্রতিটি ইউনিটে চারটি গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে যুব ইউনিটকে বিশেষ গুরুত্ব দিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তালিমুল কুরআনের মাধ্যমে আদর্শিক জ্ঞান অর্জন করে মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। সমাজের মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণমূলক কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত সম্পাদক এবং আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা তারবিয়াত সম্পাদক বিলাল হুসাইন, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।