টিপু সুলতান, কেডিকে
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে বিএনপির উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে কেডিকে ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান আলী। সভায় সভাপতিত্ব করেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি তানভীর আহমেদ রাজিব, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দিন ময়েন, কেডিকে ইউনিয়ন বিএনপির সহসভাপতি বজলুর রহমান টুটু, সাধারণ সম্পাদক রফিউল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মশিউর রহমান, আব্দুল হান্নান, আব্দুস শুকুর, কায়দার আলী, সোলেমান খান ও আব্দুস সামাদ; সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, মিলন শাহ, মজিবর রহমান, আমির হোসেন, ছয়রদিন, কুদ্দুস আলী ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সভায় কেডিকে ইউনিয়ন যুবদলের আবু সামা টোকন, শামীম হোসেন ও ইয়ামিন হোসেন, জীবননগর উপজেলা ছাত্রদলের রাজন আহমেদ ও কাজল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কেডিকে ইউনিয়ন কৃষক দলের সভাপতি ওমেদুল ইসলাম, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আউলিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খান খোকন বলেন, দলের মধ্যে আর কোনো ভেদাভেদ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করতে হবে। স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদে যাচাই-বাছাইয়ের মাধ্যমে একক প্রার্থী দেওয়ার উদ্যোগ নিতে হবে।
তিনি আরো বলেন, চেয়ারম্যান প্রার্থী উপজেলা ও জেলা কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে নির্বাচিত করা হবে। অন্যদিকে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে একক প্রার্থী ঘোষণা করা হবে। দলের সিদ্ধান্ত কেউ অবমাননা করলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কেডিকে ইউনিয়নে বিএনপির উন্মুক্ত আলোচনা সভা স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার আহ্বান



