চুয়াডাঙ্গার দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে দক্ষতা উন্নয়নে সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সে দক্ষতা উন্নয়নে সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়| আইটিআর ও কারু বীথির আয়োজনে এবং কিউলিপ ইনিস্টিটিউট অব ট্রেনিং এ্যান্ড রিসার্চের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, আইটিআরের সিইও জাবির ইবনে মিজান, আয়োজক জাহিদুল ইসলাম ও জামায়াতে ইসলামীর দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল আলম অপু|

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন| তিনি তার বক্তব্যে বলেন, পুথিগত বিদ্যা একটি মানুষকে কর্মক্ষেত্রে পরিপূর্ণ সহায়ক হিসেবে কাজ করতে সহায়তা করে না| সে কারনে প্রত্যেক মানুষকে গড়ে উঠতে হলে দক্ষতায় পরিপূর্ণতা লাভ করতে হবে| প্রশিক্ষণ কর্মশালায় ১৭০ জন নারী-পুরুষ দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ নেন|

এরআগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা পৌর শাখার আয়োজনে চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অদম্য মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| ইসলামী ছাত্রশিবির দর্শনা থানা শাখার সভাপতি লোকমান হোসাইন হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ ও অফিস সম্পাদক পারভেজ আলম এবং অর্থ সম্পাদক আবু রায়হান ও জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমীর সাহিকুল আলম অপু|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।