চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাসের নির্মান কাজ পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাসের চলমান নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল| গতকাল সোমবার বেলা ১২টার দিকে তিনি নির্মাণকাজ পরিদর্শন করেন| এ সময় ওভারপাস নির্মাণে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, কম্পিউটার নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় কংক্রিট ˆতরির কার্যক্রমসহ কাজের সার্বিক অগ্রগতি ও মান পর্যবেক্ষণ করেন|

পরিদর্শনকালে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন এমপি রাসেল| একই সঙ্গে নির্মাণকাজে গুণগত মান, ¯^চ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন| পাশাপাশি জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত এ গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে ঠিকাদারের সঙ্গে কথা বলেন এবং কাজের গতি বাড়ানোর তাগিদ দেন| তিনি বলেন, কাজ দ্রুত, মানসম্মত ও ¯^চ্ছভাবে সম্পন্ন করতে হবে| জনগণের অর্থের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।