স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টায় পুলিশ লাইন ড্রিল সেডে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় প্রধান অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, কল্যাণসংক্রান্ত বিষয় ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং উপস্থাপিত বিষয়সমূহের সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণের সঙ্গে সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল পর্যায়ের পুলিশ সদস্যকে সর্বদা সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থাকার নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং ছুটি, পুলিশ সদস্যদের জন্য মেসে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে আরও উন্নত ও কাংখিত সেবা প্রদান নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
এসময় পুলিশ লাইনে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি। বিশেষ কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো: সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, ৫ থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় খুলনা রেঞ্জের ডিআইজি থানায় সেবা নিতে আসা জনগণের সঙ্গে মানবিক আচরণ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ



