আলমডাঙ্গার শালিকা থেকে টাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার শালিকা এলাকা থেকে টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আসমানখালী ক্যাম্প পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪০পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় আলমডাঙ্গা উপজেলার শালিকা সর্দ্দার পাড়ার কুদ্দুস আলীর ছেলে সিহাবকে (২২)।
পুলিশ জানায়, আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আব্দুস সবুর সংগীয় ফোর্স সহ ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় আলমডাঙ্গা থানার  শালিকা (দক্ষিণপাড়া) আহাদ আলীর মুদি দোকানের সামনে থেকে আসামী মোঃ সিহাবকে (২২) আটক করা হয়। উদ্ধার করা হয় ৪০পিচ টাপেন্টাডল ট্যাবলেট। এ ঘটনায় উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি ও সহযোগীতা করার দায়ে আরো ৬ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।