স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬২৭তম পর্ব গতকাল শুক্রবার বিকেল ৪টায় পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতা। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, মরিয়ম সুলতানা ভুবন, আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, খালেকুজ্জামান, বনলতা, শহিদুল ইসলাম, মর্জিনা খাতুন, মোজাম্মেল হক, আবু নাসিফ খলিল, আনছার আলী, পূর্ণিমা সাহা, হুমায়ূন কবির, হাবিব বাবু ও মিম্মা সুলতানা মিতা।
এ সময় পূর্ণিমা সাহা তাঁর সুমধুর কণ্ঠে গান পরিবেশন করে সাহিত্য আসরকে আরও প্রাণবন্ত করে তোলেন। পাঠকদের উপস্থাপিত লেখা নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ূন কবির, আবু নাসিফ খলিল এবং পূর্ণিমা সাহা।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলাউদ্দিনের অসুস্থতায় তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরিষদের সাধারণ সদস্য আব্বাসউদ্দীন।
সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’র ১৬২৭তম পর্বের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার কবি, সাহিত্যিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক পদধ্বনি অনুষ্ঠিত



