স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর ও জীবননগরে উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বুপ্রেনরফাইন ইনজেকশন চারজনকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর| বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর মাঠপাড়া গ্রামে সরোয়ার হোসেন (চাড়ু) (৫৫) ও তার স্ত্রী শুকিরন খাতুনের বসতবাড়িতে তল্লাশি করে ঘরের ভিতর থেকে একটি কাপড়ের শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়| এ সময় শুকিরন খাতুনকে গ্রেফতার করা হলেও তার ¯^ামী সরোয়ার হোসেন পালিয়ে যায়|
এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মিয়ারবেলগাছি গ্রামের অভিযান চালিয়ে আঃ খালেকের ছেলে সাহাবুল হকের(৪০) কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইসলামপাড়ার মাহাবুলের ছেলে শাকিল হাসানের(২৮) কাছ থেকে ৫ গ্রাম গাঁজা এবং বড় মসজিদপাড়ার মৃত মওলা বক্রোর ছেলে বনির(৩৩) কাছ থেকে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়|
উপ-পরিদর্শক এস এম শাহিন আলম পারভেজ বাদী হয়ে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন|
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আসিস মোমতাজ| এসময় সাহাবুল হককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, শাকিল হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড বনিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন|
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|
চুয়াডাঙ্গা ও জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেফতার ৪ জন



