জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ২৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ২৩ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩ আগস্ট রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজম স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটির অনুমোদন দেয়া হয়। এছাড়াও আগামী ৯০ দিনের মধ্যে জেলার সকল উপজেলা ও থানা কমিটি গঠন করে সন্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
এনডিএম-এর ভারপ্রাপ্ত মহাসচিব ব্যারিস্টার শাহেদুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় দেশের তৃণমূল পর্যায়ে দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়ন এবং সর্বস্তরের জনগণের কাছে জবাবদিহিতামূলক রাজনীতি পৌঁছে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ সেন্ট্রাল কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা কমিটির পক্ষ থেকে তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন নবঘোষিত জেলা এডহক কমিটির আহ্বায়ক আমির হোসেন সুমির এবং সদস্য সচিব খন্দকার রাতুল বিন রহমান। এছাড়াও কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মিলন হোসেন, যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন মোসলেম উদ্দিন ও মোখলেছুর রহমান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।