জীবননগর অফিস
জীবননগরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা।
গতকার শনিবার বিকেল সাড়ে ৫টায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে জীবননগর বাসস্ট্যান্ডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা আমির মাওলানা মো. সাখাওয়াত হোসেন, জীবননগর পৌর জামায়াতের আমির মাওলানা মো. সাজেদুর রহমানসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।XZ
*
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জীবননগরে জামায়াতের গণমিছিল



