মেহেরপুর অফিস
গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। এময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক সামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা জামায়াত ইসলামীর আমির রবিউল ইসলাম, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম।
সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও কমিটির সদস্যগণ। বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পরামর্শ দেন।
গাংনীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত



