স্টাফ রিপোর্টার
দর্শনা থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ সুপার রুহুল কবীর খান। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা থানা কম্পাউন্ডে এ প্যারেড গ্রহণ অনুষ্ঠিত হয়। দর্শনা থানাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও থানার পুলিশ সদস্যরা সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণে উপস্থিত ছিলেন।
প্যারেড গ্রহণে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত থানায় অবহিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি চৌকিদার ও দফাদারদের উদ্দেশ্যে বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী। জনগণের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে অগ্নিকাণ্ড, বন্যা, অস্বাভাবিক মৃত্যু, দাঙ্গা-হাঙ্গামা, চুরি-ডাকাতি, মাদক সংক্রান্ত কার্যক্রম, সন্দেহজনক ব্যক্তির চলাফেরা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেকোনো অবনতির বিষয়ে তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসানসহ দর্শনা থানা পুলিশ কর্মকর্তাগণ।
দর্শনা থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণে পুলিশ সুপার রুহুল কবীর খান



