জীবননগরে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভায় আখতার হোসেন

জীবননগর অফিস
‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ জীবননগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল রোববার রাত সাড়ে ৯টায় জীবননগর মুক্তমঞ্চে এ পথসভা অনুষ্ঠিত হয়| এতে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন|
বক্তব্যে আখতার হোসেন বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না| ৫১ অনুচ্ছেদ তাঁর গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো ধরনের সুরক্ষা দেয় না|
তিনি আরও বলেন, বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে| তাঁর দাবি, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিলেও বিএনপি সেই রায় বাস্তবায়ন করেনি| তিনি অভিযোগ করেন, বিএনপি সবকিছু দলীয়করণের চেষ্টা করছে এবং নির্বাচন কমিশনকেও দলীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে|
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ছোটন, মো. আলী রুশদী মজনু, ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার সাবেক আহ্বায়ক আসলাম অর্ক, মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান, এনসিপি নেতা মহিউদ্দিন রনি, ফরিদুল হক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা|
এছাড়া জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, সাবেক পৌর আমির নূর ইসলাম, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিল, পৌর যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দার এবং ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলার সাবেক সদস্যসচিব হৃদয়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|
এর আগে একই দিনে ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়| আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল (আজ সোমবার) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় এ কর্মসূচির পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।