জীবননগর সীমান্ত থেকে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত থেকে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে| গত দুই দিনে বিজিবি পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে| তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি|
৫৮-বিজিবি জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে   মাটিলা বিওপি’র  সীমান্ত পিলার-৫৩/১-এস এর নিকট  মগদাসপুর গ্রামে  মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়| এ সময় আসামীবিহীন ২৬৪ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়|
এদিকে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র  সীমান্ত পিলার-৬৩/৫-এস এর নিকট  মেদিনীপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়| এ সময়  আসামীবিহীন ভারতীয় ৬ কেজি গাঁজা ও  ১৩৮ বোতল সিরাপ উদ্ধার করা হয়|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।