চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার/আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় সনাতন ধর্মাবল¤^ীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে| গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির থেকে উল্টো রথযাত্রা বের করা হয়| রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে| র‌্যালিতে সনাতন ধর্মাবল¤^ীদের বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়|
এদিকে আলমডাঙ্গা উপজেলার রথতলা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উল্টো রথযাত্রা বের করা হয়| আলমডাঙ্গার রথটি রথতলা মন্দির থেকে ¯^াধীনতা স্মৃতি স্তম্ভ মোড়সহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়| শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজারো ভক্ত-অনুরাগী এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন| ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা| ভক্তরা ধর্মীয় বিশ্বাস থেকে রথের দড়ি টেনে পূণ্য লাভের আশায় অংশগ্রহণ করেন| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল|
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির সদস্য বাবু সুশীল কুমার ভৌতিকা, পরিমল কুমার ঘোষ কালু, ডা. অমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মণীন্দ্রনাথ দত্ত, বিশ্বজিৎ সাধুখা, পলাশ আচার্য, তপন বিশ্বাস, পিন্টু আগরওয়ালা, উত্তম দেবনাথসহ স্থানীয় সুধীজন|
উল্টো রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা-অর্চনা, গীতাপাঠ, নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়|
উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন| আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আবহে উল্টো রথযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।