ডিঙ্গেদহ প্রতিনিধি
ডিঙ্গেদহ হায়দারপুর ব্রীজের নিকট মোটরসাইকেলের ধাক্কায় আলমসাধু উল্টে ৩ জন মারাত্বক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, শংকরচন্দ্র গ্রামে রোগী দেখে ফেরার পথে ডিঙ্গেদহ-চুয়াডাঙ্গা সড়কের হায়দারপুর ব্রীজের নিকটবর্তী স্থানে পৌছুলে পিছন থেকে দ্রুত গতিতে আসা মোটর সাইকেলের ধাক্কায় আলমসাধু উল্টে যায়। দুর্ঘটনা কবলিত আলমসাধু গাড়িটি চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। আর শংকরচন্দ্র গ্রামের হাবিবুরের ছেলে আব্দুল্লাহ (১৮) দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আলমসাধুর পিছনে ধাক্কা মারলে গাড়িটি উল্টে গেলে মোটরসাইকেল চালক মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এ সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানার চর-পরাগপুর গ্রামের মনিরদ্দীনের স্ত্রী আফিরন নেছা (৬৫), জিন্নাত মন্ডলের ছেলে মজিবার (৫৫), শামীমের ছেলে সিয়াম (৭) ও জিন্নাতের স্ত্রী সোহাগি (৪৫) আহত হন। স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত আফরিনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এছাড়াও শামীম ও সোহাগি খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মজিবার রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এস আই অভিজিৎ সিংহ রায় ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে যান।
ডিঙ্গেদহ হায়দারপুর ব্রীজের নিকট মোটরসাইকেলের ধাক্কায় আলমসাধু উল্টে আহত ৪



