স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ঔষধ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় এক মাদকপাচারকারীকে আটক করা হয়।
৫৮-বিজিবি জানায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/১-এস এর নিকট মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় উপজেলার হরিহরনগর গ্রামের শফিকুলের ছেলে মোঃ মেহেরাজ হোসেন লিমনকে (২০) ৯৯ বোতল ভারতীয় সিরাপ সহ আটক করা হয়।
এদিকে গতকাল রাত ২টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৭-এস এর কাছে নতুনপাড়া গ্রামে চোরাচালন বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ২ হাজার ৪০০ পিস ঔষধ উদ্ধার করা হয়।
জীবননগর সীমান্তে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ঔষধ উদ্ধার, ১ পাচারকারী আটক



