দর্শনায় আখচাষী কল্যাণ সংস্থার বিশেষ সভা অনুষ্ঠিত

দর্শনা অফিস
দর্শনা কেরুজ চিনিকলস্ গেট আখ চাষী কল্যাণ সংস্থার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতাল কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয়। কেরুজ চিনিকলস্ গেট আখচাষী কল্যাণ সংস্থার আহব্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু কোম্পানির উপ মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল ইসলাম ভূইয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, কেরুজ সাবেক শ্রমিক নেতা (অবসরপ্রাপ্ত) হাবিবুর রহমান হবি, দর্শনা পৌর বিএনপি’র সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, শরীফ উদ্দীন, দর্শনা থানা যুবদলের আহব্বায়ক জালাল উদ্দীন লিটন, সদস্য সচীব জালাল উদ্দিন, ফারুক আহম্মেদ, সরোয়ার হোসেন, প্রমুখ।
এসভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক বিশিষ্ঠ আখচাষী মাহবুবুল ইসলাম খোকনকে আহব্ব্য়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি আগামীতে একটি নির্বাচন দিয়ে তাদের দায়িত্ব শেষ করবেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।