মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী সীমান্তবর্তী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বিজিবি সেক্টর সদর দপ্তর কুষ্টিয়া এবং ৪৭ ব্যাটেলিয়ান বিজিবি কুষ্টিয়ার উদ্যোগে গতকাল রবিবার বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার সীমান্তবর্তী তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এসময় দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছিলেন ৪৭ ব্যাটালিয়ন বিজিবি কুষ্টিয়ার সহকারি পরিচালক নুরুল হুদা। স্থানীয় তেতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সুবেদার ইউসুফ আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
গাংনী সীমান্তে কুষ্টিয়া বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি



