মেহেরপুর অফিস
ব্যাক্তি সচেতনায় পারে সমাজকে বদলাতে- মাদক, অনলাইন জুয়া, মোবাইল আসক্তি, বাল্য বিবাহ ও নারী নির্যাতন, ইভটিজিং, আত্মহত্যা প্রতিরোধ করতে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। তা না হলে সমাজকে বদলানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী বামুন্দী বাজারে সচেতনতামুলক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উরোক্ত কথাগুলো বলেন।
বামুন্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পুলিশ সুপার উজল কুমার রায়, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বামুন্দী বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাস।
অনুষ্ঠানে বামুন্দী ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন সামাজিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণ করা হয় ও তা সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
মেহেরপুরের বামুন্দী বাজারে সচেতনতামুলক সমাবেশ জেলা প্রশাসক শিল্পী রানী রায়



