দর্শনায় ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পৌর প্রশাসক

দর্শনা অফিস
দর্শনায় কয়েকদিনের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করলেন পৌর প্রশাসক শাহিন আলম। রবিবার দুপুর ২টায় দিকে দর্শনা পৌরসভার বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। দর্শনা পৌরসভার ২নং ওর্য়াড়ে মোহাম্মদ পুর, ৩নং ওয়ার্ড়ের আজমপুর, ৪ ওয়ার্ড়ের আনোয়ার, ৫নং ওয়ার্ড়ের পরান পুর স্কুল পাড়া, ৮ ওয়ার্ড়ের শ্যামপুর গ্রামের নদীর ধার পাড়াসহ জয়নগরে চেকপোস্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক শাহিন আলম জানান সারা বাংলাদেশের ন্যায় দর্শনায় ভারী বর্ষণে অনেক নিম্ন এলাকায় পানিতে প্লাবিত হয়ে, বেশকিছু ঘরবাড়ি রাস্তা ড্রেন কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো জানান যত দ্রুত সম্ভব জনগণের চলাচলের জায়গা গুলো দ্রুত মেরামত সহ স্থায়ী সমাধানের চেষ্টা করছি, একইসাথে  যে সকল ড্রেন  কালভার্ট ক্ষতিগ্রস্ত এবং ভিতরে ময়লা আর্বজনা জমে থাকলে যত দ্রুত সম্ভব সেইগুলো পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপি’র সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট দর্শনা পৌরসভার প্রকৌশলী সাজেদুল আলম, কর নির্ধারক জাহিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী হারুন অর রশিদসহ এলাকার বাসি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।