আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টার সময় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমি র ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাপ হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাপ হোসাইন বলেন, সংগঠনের মজবুতি অর্জনের জন্য ইউনিট পর্যায়ে নিয়মিত সকল কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে হবে এবং দায়িত্বশীলদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম, মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, কুমারি ইউনিয়ন আমির আবু বক্কর, জামজামি ইউনিয়ন আমির ফজলুল হক, ডাউকি ইউনিয়ন আমির সজিবুর রহমান, জেহালা ইউনিয়ন আমির হুমায়ুন কবির, নাগদাহ ইউনিয়ন আমির ডাঃ রিপন বিশ^াস, খাসকররা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল লতিফ, কালিদাসপুর ইউনিয়ন আমীর আসাদুল হক, বেলগাছি ইউনিয়ন আমীর আমান উদ্দিন, আইলহাস ইউনিয়ন আমির লিয়াকত আলী। এছাড়াও সকল ইউনিয়ন সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত



