আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে এক নারীসহ তিনজন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে এক নারী তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই (বৃহস্পতিবার) রাতে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে তিনটি পৃথক স্থানে অভিযান চালায়।
এসময় আলমডাঙ্গার কালিদাসপুর সাদাব্রীজ মোড় সংলগ্ন সুজনের চায়ের দোকানের সামনে থেকে জুলহাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জুলহাস কালিদাসপুর গ্রামের চান্দু আলীর ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১ অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
গতকাল  শুক্রবার আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত, চুয়াডাঙ্গা) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(ক) ধারায় অপরাধী সাব্যস্ত করে। জুলহাসকে ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০(দশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই রাতে আলমডাঙ্গার এরশাদপুর গ্রামস্থ পল্টু শাহের দরবারের সামনে থেকে বাপ্পি হোসেন (৩২) নামে আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। বাপ্পী এরশাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আদালত আসামি বাপ্পী হোসেনকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারার অপরাধে ০১(এক) বছরের সশ্রম কারদণ্ড ও ০২(দুই) হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌরসভাস্থ আনান্দধাম রোডের বিবি ট্রেডার্স (টাইলস্) এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে থানাপাড়ার মতিয়ার রহমানের মেয়ে জেসমিন আক্তার এ্যানি(৪২)কে ২৫(পঁচিশ) বোতলে সর্বমোট ২,৫০০ এমএল ঐঙগঙঊঙচঅঞঐওঈ গঊউওঈওঘঊ অষপড়যড়ষ, মাদক বিক্রয়ের নগদ ৪৯০/- টাকা ও ০১টি বাটন সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা রুজু হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।