ভারি বৃষ্টিপাতে জীবননগরের একতারপুর গ্রামের রাস্তা ভেঙে পড়েছে, জনদুর্ভোগ চরমে

জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন একতারপুর গ্রামের একমাত্র ম পাকা রাস্তটি অতি বৃষ্টিপাতে পানির প্রবল স্রোতের কারণে ভেঙে গেছে| শুক্রবার ভোর থেকে একটানা ৯ঘন্টা ভারি বৃষ্টিপাতের কারণে পাকা রাস্তাটি ভেঙে পড়েছে| এই রাস্তা ভাঙ্গার কারণে পুরো গ্রামবাসীর জনদুর্ভোগ শুরু হয়েছে| একতারপুর গ্রামের চলাচল করার একমাত্র রাস্তা এই রাস্তা দিয়ে গ্রামের বিভিন্ন যানবাহন চলাচল করে, ছেলে মেয়ে স্কুলে যাই ও গ্রামের মানুষ সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে| এই রাস্তাটি ভাঙার কারণে গ্রামর মানুষের সমস্ত কাজ বন্ধ হয়ে রয়েছে ও এক কথায় বলা যায় গ্রামের মানুষ বন্দী হয়ে পড়েছে| গ্রামের এই একমাত্র রাস্তা দিয়েই মানুষ চলাচল করতেন| উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু পরিদর্শনকালে বলেন, সরকারি বরাদ্দ পেলে এখানে কালভার্ট ও ড্রেন করে দেব আর এখন নিজ অর্থায়নে ভাঙ্গা রাস্তাটি সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন| একতারপুর গ্রামের ইউপি সদস্য রতন হোসেন বলেন, ভারি বৃষ্টি পাতের কারণে রাস্তাটি ভেঙে পড়েছে আমি ও চেয়ারম্যানের সহযোগিতায় খুব দূরত্ব রাস্তাটা সংস্কার করার ব্যবস্থা করবো|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।