তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৭ দিকে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক ছাড়ো, না হয় দর্শনা থানা এলাকা ছাড়ো।
মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। তিনি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও তরুণদের মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দর্শনা থানা বিএনপি সদস্য আমিরুল ইসলাম মিন্টু বলেন, মাদকমুক্ত তিতুদহ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের চলমান কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।



