স্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসুচী পালন করা হয়। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃক্ষ রোপন ও র্যালী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল ৯টায় চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জলবায়ু মোকাবিলায় আমাদের করণীয় নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রশিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমীক সুপারভাইজার সোহেল আহমেদ, দৈনিক আজকের চুয়ানডিাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ, বিদ্যালয়ের দাতা সদস্য মালিক আসাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক নাজমুল কবির। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয় চত্বর থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি এতিমখানা সড়ক হয়ে সাতগাড়ী মোড় ঘুরে বিদ্যালয় এসে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করে। পরে স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের হাতে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি উপলক্ষ্যে চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন ও র্যালি অনুষ্ঠিত



