জীবননগরে এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জীবননগর অফিস
জীবননগর পৌর শহরের তিন নম্বর ওয়ার্ড  ইসলামপুর এলাকায় এক হিন্দু নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শ্রীমতি কামনা বালা।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শিশুদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে গতকাল রবিবার (২৮জুন) বিকেলে  আমি একই এলাকার সুরুজ মোল্লার বাড়িতে গেলে আলমগীর হোসেনের পুত্র আরিফুল ইসলাম(২২), আবু বক্কা (৬৫), জাকির হোসেন (৫৫) ও আলমগীরের স্ত্রী মধুমালা (৪৮) কোন কথা না শুনে আমাকে বেধড়ক পেটাতে থাকে। এতে আমার শরীরের পোশাক ছিঁড়ে গেলেও তিনজন পুরুষ আমার মাথার চুল টানতে টানতে বাইরে নিয়ে এসে আমার শরীরে লাথি মারতে থাকে। একপর্যায়ে তাকে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় ।
অভিযোগে আরও বলা হয়, গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী কামনা বালা বলেন, আমার প্রতিবেশী জাকির হোসেন ও তার পরিবারের সদস্যরা প্রায় ছোট ছোট বিষয় নিয়ে আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে। এমনকি কোন কথা না শুনে প্রায় মারতে আসে। যেহেতু আমরা সংখ্যালঘু তাই আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্তদের বাড়ি পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।