দোকান মালিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্পাদক ও যুগ্ম সম্পাদককে যুবদলের পক্ষে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ দোকান মালিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সুমন পারভেজ খান  ও যুগ্ম সম্পাদক মহলদার ইমরান রিন্টুকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়েছে। গতকাল রবিবার রাত ৯টার দিকে কোর্ট মোড়ের স্থানীয় একটি কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলা যুবদল ও  ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। একইসাথে সদর উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব নির্বাচিত হওয়ায় মহলদার ইমরান রিন্টুকে অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।