স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা পৌরসভা কার্যালয়ে এ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক) শারমিন আক্তার ।
চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ভিটামিন এ প্লাস খাওয়ানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক সারমিন আক্তার। চুয়াডাঙ্গা পৌরসভার টিকাদান সুপারভাইজার আলী হোসেন বলেন, ৯টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে ৯০ জন ভলেন্টিয়ার্স, ঠিকাদান সুপারভাইজার ও স্বাস্থ্য সহকারীরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে এ কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর খান,স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস সুলতানা, কর পরিদর্শক জাহাঙ্গীর আলমসহ পৌর কর্মকর্তা -কর্মচারীগণ।
চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন



