দর্শনায় রিপন বাশফোঁড় স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেতাবগঞ্জ হরিজন সম্প্রদায় চ্যাম্পিয়ন

দর্শনা অফিস
দর্শনায় স্বর্গীয় রিপন বাশফোঁড় স্মৃতি একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় দর্শনা কেরু কর্নেল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে দেশের আটটি জেলার হরিজন সম্প্রদায়ের দল অংশ নেয়।
দর্শনা বাশফোঁড় হরিজন সম্প্রদায়ের আয়োজনে এবং শ্রী রংলাল বাশফোঁড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ফাইনালে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলী, সমন্বয়ক এনামুল হক শাহ্ মুকুল, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিংকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফাইনালে দিনাজপুরের সেতাবগঞ্জ হরিজন সম্প্রদায় ২-০ গোলে ঝিনাইদহ হরিজন সম্প্রদায়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী  বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান চ্যাম্পিয়ন দলের হাতে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলের হাতে ১৫ হাজার টাকার পুরস্কার ও ট্রফি তুলে দেন। টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে মাঠে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।