আলমডাঙ্গায় আন্তর্জাতিক সংগীত দিবসে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গায় আন্তর্জাতিক সংগীত দিবসে এক বিশেষ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে গতকাল ২১ শে জুন রবিবার সন্ধ্যায় এই সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উল্লেখ্য যে প্রতি বছর ২১ জুন বিশ্ব সংগীত দিবস পালিত হয়। ফরাসি ভাষায় একে ‘ফেট ডে লা মিউজিক’  বলা হয়। ১৯৮২ সালে ফ্রান্সে প্রথম এই দিবসটি চালু হয় এবং বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে এটি উৎসাহের সাথে উদ্‌যাপন করা হয়।

আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ নিয়মিত শুদ্ধ সাংস্কৃতিক চর্চাকেন্দ্র হিসেবে এলাকায় বিশেষ পরিচিত আছে।ক্লাবে সাংস্কৃতিক অনুশীলনের মধ্যদিয়ে শিশুদের মননে সৃজনশীলতা উন্মেষ ঘটানো হয়,যার ফলে ব্যাক্তি জীবনে মানবিক হৃদয়ের অধিকার লাভ করে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লাবের সংগীত শিক্ষক কমলকান্তি চক্রবর্তী,ওস্তাদ রেজাউল করিম,সাংবাদিক ও সংগীত শিল্পী আতিক বিশ্বাস, তবিবুর মাষ্টার, আশরাফুল হক পান্না মাষ্টার,মোমিন দেওয়ান,মিশেল, আমিরুল ইসলাম, হাবিল ফকির,নুরুদ্দিন ফকির, হাবিব,প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।