মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার মৌজা কেটে তা সদর উপজেলায় নবগঠিত ৯৭ ন¤^র ইসলামনগর মৌজায় অর্ন্তভুক্তিকরণ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাহাগুন্দা গ্রামের বাসিন্দারা| গতকাল শুক্রবার দুপুরে বাহাগুন্দা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল করা হয়| মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাহাগুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়েশেষ হয়| পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ|
বাহাগুন্দা গ্রামবাসী আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, গাংনী উপজেলার ৫০ ন¤^র বাহাগুন্দা মৌজার ১ থেকে ১২৫৬ ন¤^র আরএস দাগ মেহেরপুর সদর উপজেলার নবগঠিত ৯৭ ন¤^র ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্ত করা হয়েছে| এতে বাহাগুন্দা মৌজার উল্লেখযোগ্য অংশ অন্তর্ভুক্ত হওয়ায় গ্রামবাসী নানামুখী প্রশাসনিক ও নাগরিক জটিলতার মুখোমুখি হবেন| বিশেষ করে জমি রেজিস্ট্রি, নামজারি, খাজনা পরিশোধ, ভূমি-সংক্রান্ত কাগজপত্র নিষ্পত্তি এবং ভোটাধিকার প্রয়োগসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হবে|
বক্তারা আরও বলেন, এতদিন বাহাগুন্দা মৌজার জমি সংক্রান্ত সব কার্যক্রম গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সম্পন্ন করা হতো| কিন্তু নতুন গেজেট অনুযায়ী মৌজা বিভক্ত হওয়ায় একই গ্রামের মানুষকে জমির অবস্থান অনুযায়ী কখনো মেহেরপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, আবার কখনো গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যেতে হবে| এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে|
তারা অভিযোগ করেন, একই গ্রামের বাসিন্দাদের দুটি ভিন্ন প্রশাসনিক কাঠামোর আওতায় বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে হলে বিভ্রান্তি সৃষ্টি হবে| পাশাপাশি ভোটার তালিকা প্রণয়ন, ভোটাধিকার প্রয়োগ এবং অন্যান্য নাগরিক সেবা গ্রহণেও জটিলতা দেখা দিতে পারে| তাই বাহাগুন্দা মৌজাকে পূর্বের অবস্থায় বহাল রেখে ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা|
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ধানখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ| এ সময় বিপুলসংখ্যক গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন|
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত গেজেট নোটিফিকেশন পুনর্বিবেচনা করে বাহাগুন্দা মৌজাকে আগের প্রশাসনিক কাঠামো অনুযায়ী বহাল রাখার দাবি জানানো হয়| জন¯^ার্থ উপেক্ষা করে নেওয়া এ সিদ্ধান্ত বাতিল না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে|
গাংনী উপজেলার মৌজা সদর উপজেলায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ



