দামুড়হুদায় পাবলিক টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

দামুড়হুদা অফিস
দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দীন খান (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফরিদউদ্দিন খানের এক ছেলে ও এক মেয়ে। গতকাল  বৃহস্পতিবার বেলা ১০টার সময় তার মরদেহ টি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। হাসপাতালের বেডে অসুস্থ মা অপেক্ষা করছিলেন সন্তানের জন্য, আর এখন সেই সন্তানের নিথর দেহ অপেক্ষা করছে স্বজনদের জন্য ৯০ বছর বয়সী অসুস্থ মাকে দেখতে ঢাকার কর্মস্থল থেকে ছুটে এসেছিলেন ফরিদ উদ্দীন। মায়ের অসুস্থতার খবর শুনে সন্তানের হৃদয় ব্যাকুল হয়ে উঠেছিল। তাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। কিন্তু নিয়তির নিরমম পরিহাস, মায়ের সঙ্গে আর দেখা হলো না তার।দামুড়হুদা পাবলিক টয়লেটে হঠাৎ স্ট্রকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের প্রয়াত শিক্ষক নজরুল ইসলাম মাস্টারের ছেলে ফরিদ উদ্দীন। ঢাকায় চাকরি করলেও গ্রামের প্রতি ছিল তার গভীর টান। কে জানত, এই আসাটাই হবে তার জীবনের শেষ আসা!হাসপাতালের বেডে অসুস্থ মা অপেক্ষা করছিলেন সন্তানের জন্য, আর সন্তানের নিথর দেহ অপেক্ষা করছিল স্বজনদের জন্য। মায়ের চোখের জল আর সন্তানের চির বিদায়—এ যেন জীবনের সবচেয়ে নির্ম’ম ও হৃদয়’বিদারক অধ্যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, মায়ের অসুস্থতার খবরে রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়। সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌছে পাবলিক টয়লেটে ঢুকে। এসময় সে স্টোক করে মারা যান বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
দামুড়হুদা মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, সকালে ঢাকা থেকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌছায়। এরপর পাবলিক টয়লেটে ঢুকে অসুস্থ হয়ে পড়ে তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।