স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে দইয়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় মেসার্স বিশ্বাস ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভোক্তা অধিকার এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। গতকাল বেলা ১১ থেকে দেড়টা পর্যন্ত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, বেকারী, বীজ ও কীটনাশকের দোকান তদারকি করা হয়। এ সময় দইয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মো: হাবিবুর রহমান বিশ্বাস এর মেসার্স বিশ্বাস ফুডকে ১৫ হাজার জরিমানা আদায় করা হয়। এছাড়া সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন খাদ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটা টীম।
আসমানখালী বাজারে দইয়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় মেসার্স বিশ্বাস ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা



