স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদে চুয়াডাঙ্গার জয়রামপুর-আনছারবাড়ীয়া স্টেশন সংস্কারসহ সকল ট্রেন স্টপেজের জোর দাবি জানালেন রুহুল আমিন এমপি। গতকাল রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদে ৭১ বিধি নোটিশে সম্পুরক প্রশ্নোত্তর কালে তিনি উপরোক্ত দাবি জানান।
রুহুল আমিন বলেন, ১৮৬২ সালে প্রথম দর্শনা দিয়ে রেল যোগাযোগ শুরু হয়। ওই সময়েই জয়রামপুর স্টেশন চালু হয়। অনেক পরে আনসার বাড়িয়া স্টেশন ও চালু হয়। কিন্তু দুঃখের বিষয় বিগত সরকারের আমলে কোন এক দুষ্ট চক্রের কারণে স্টেশন দুটিতে রেল স্টপেজ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, আনসারবাড়িয়া ও জয়রামপুরের নিকটে কোন ভালো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় ছাত্রদেরকে যন্ত্রচালিত নসিমন, করিমন, ভডভডি নামক এলাকার যানবহনে চড়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ আসতে হয়। আসার পথে অনেক সময় সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে অকালেই তাদেরকে পঙ্গু হতে হয়, এতে তাদের বাবা-মার স্বপ্ন অল্প দিনেই নিভে যায়। তাই তিনি এলাকার অভিভাবকদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা অর্জন করার কথা মাথায় রেখেই রোববার জাতীয় সংসদে মাননীয় স্পিকার এর কাছে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এই দুটি স্টেশন পুনরায় চালুসহ ট্রেন স্টপেজের জন্য জোর জানান।
জাতীয় সংসদে জয়রামপুর-আনছারবাড়ীয়া স্টেশন পুনরায় চালুর জোর দাবী জানালেন রুহুল আমিন এমপি



