স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়|
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গায় সমšি^ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে| জেলা প্রশাসনের উদ্যোগে এবং চুয়াডাঙ্গা পৌরসভার সার্বিক সহযোগিতায় অভিযান শুরু হয়| পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক র্যালী বের করা হয়| র্যালীটি কলেজ রোড হয়ে সদর হাসপাতাল চত্বরে এসে শেষ হয়| এ সময় হাসপাতাল চত্বরে জমে থাকা ময়লা ও অবর্জনা পরিস্কার করার মধ্য দিয়ে অভিযানের উদ্বোধন করা হয়| পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরেও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়| অভিযানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়| তারা প্রতিটি রুম, বাউন্ডারি ওয়াল, ঝোপঝাড় ও বাগান পরিস্কার করেন|
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার| এ সময় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন চুয়াডাঙ্গার নবাগত জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বিভিন্ন দফতরের কর্মকর্তা, সামাজিক ও ¯ে^চ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ ¯^তঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন|
অভিযান চলাকালে শহরের বিভিন্ন অলিগলি, সড়কের পাশ থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়| পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়| কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়|
জীবননগর অফিস জানায়
‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ স্লোগানে জীবননগরে ডেঙ্গু প্রতিরোধে সমšি^ত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন ও জীবননগর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়|
জীবননগর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়| পরে উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল| এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা আইসিটি অফিসার মাহমুদুল রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ˆসয়দ আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি এবং জীবননগর পৌর জামায়াতের আমির ফিরোজ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ|
বক্তারা বলেন ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণ| বাড়ি-ঘর, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে| তারা আরও বলেন, ডেঙ্গুমুক্ত জীবননগর গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কার্যক্রম এবং জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত রাখা হবে| আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে উপজেলা প্রশাসন ও পৌরসভা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করবে|
দর্শনা অফিস জানায়,
সারাদেশের ন্যায় দর্শনা পৌরসভায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচি পালন করা হয়| মশক নিধন পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অংশ গ্রহন করেন স্থানীয় বিএনপি ও ˆবষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা| গতকাল শনিবার সকাল ১০টা দর্শনা পৌরসভা হতে র্যালী বের হয়ে দর্শনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভায় এসে শেষ হয়| এ কর্মসূচি অংশ হিসাবে কেরু বাজার মাঠের পাশের খোলা ড্রেন, আবাসিক এলাকায়, আজমপুর, রেলবাজার ডিএস মাদ্রাসা, ফুলতলা,মাছ বাজার, কাঁচা বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা|
স্থানীয় সরকার বিভাগের নির্দেশ মোতাবেক নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা পাশাপাশি প্রতি শনিবার অতি গুরুত্বপূর্ণ এলাকায় যেমন ড্রেন, খেলারমাঠ, স্কুল কলেজ মাদ্রাসায় বাজার সহ জলাশয় গুলো এ কর্মসূচির অন্তর্ভুক্ত করে অভিযান পরিচালনা করা হবে| এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমš^য়ক নাসিরুদ্দিন খেদু, রেজাউল হোক, বৈষম্য বিরোধী আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা যুগ্ম সম্পাদক তানভীর ইসলাম অনিক, পৌরসভার প্রধান সহকারী শাহ আলম, পৌর কর নির্ধারক জাহিদুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম,টিকাদান সুপারভাইজার আঃ মজিদ , মিজানুর রহমান,শফিকুল ইসলাম,শহিদুল ইসলাম প্রমুখ|



