সুবদিয়ায় সিপি ফিড মিলের কর্তৃত্ব নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, দেশীয় অস্ত্র উদ্ধার

পদ্মবিলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়ায় সিপি বাংলাদেশ নামক ফিড মিলের বিভিন্ন বিষয়ে কর্তৃত্ব নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি দু গ্রুপের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে| গতকাল শনিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে|
খবর পেয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন| এ সময় পুলিশ আশপাশে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেন| পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন| বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিত ¯^াভাবিক রয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।