গাংনীতে রেড ক্রিসেন্টের উদ্যোগে সুপেয় পানি ও ছাতা বিতরণ

মেহেরপুর অফিস
গত কয়েক দিনের তীব্র তাপদাহে মেহেরপুরে জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত অবস্থা। এ থেকে কিছুটা স্বস্তি দিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিট সড়কে চলাচলরতদের মাঝে ছাতা, সুপেয় পানি ও হাত পাখা বিতরণ করেন। উপজেলার নিম্ন আয়ের মানুষ ও সড়কে চলাচলকারী রিকশা ভ্যান ও এবং অটোচালকদের এখন যায় যায় অবস্থা। তারপরও জীবিকার তাগিদে ছুটে চলেছেন তারা। ঠিক এমন সময় অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি দিতে মেহেরপুরের গাংনী বাজারে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৃষ্ণার্ত জনসাধারণের হিট স্টোক থেকে বাঁচতে ও তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের সুরক্ষায় লিফলেট বিতরণ, সুপ্রিয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণের মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিট।
রেড ক্রিসেন্ট মেহেরপুর জেলা সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন উপস্থিতিতে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা এ সকল সামগ্রী বিতরণ করেন। আয়োজকরা জানান, মানবতার সেবা সবচেয়ে বড় দায়িত্ব। অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। মানুষের দুঃসময়ে পাশে থাকা এবং তাদের কষ্ট লাঘবে কাজ করাই আমাদের অঙ্গীকার। প্রচন্ড গরমে মানুষের স্বস্তি ও সচেতনতার জন্য এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।