দর্শনা অফিস
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন ও দর্শনা পৌরসভায় পৃথক মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দামুড়হুদা উপজেলার জুড়ানপুর পশ্চিমপাড়া গ্রামের আরজিবুল হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬) কে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই ধরনের অপরাধে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের কিতাব আলী সরদারের ছেলে আলম সরদার (৬৯) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ২ বছরের কারাদণ্ড



