স্টাফ রিপোর্টার
মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় মুন্সিগঞ্জের মেেমসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার মুন্সিগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, বেকারী, ঔষধ ও জ্বালানী তেলের দোকান তদারকি করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকা, আয়োডিন বিহীন শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহার, অপরিচ্ছন্ন জায়গায় বেকারী সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে মো: তারিকুল ইসলামের মেসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও আনসার ব্যাটিলিয়নের একটা টীম।
মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় মুন্সিগঞ্জের মেসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা



